বৈষম্য বিরোধী বিক্ষোভে ডাকের ইডি’রা
রাজস্ব খাতে সংযুক্তের দাবিতে বৈষম্য বিরোধী বিক্ষোভে নেমেছেন ডাক বিভাগের ইডি (জরুরি ডাক সরবরাহকারী) কর্মচারীরা। বুধবার সকালে রাজধানীর প্রশাসনকি এলকা আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনের সামনে ৫ শতাধিক ইডি কর্মচারী শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
বাংলাদেশ বৈষম্য বিরোধী ইডি কর্মচারী জোটের ব্যানারে দেশের বিভিন্ন স্থানের শাখা ডাকঘরের কর্মচারীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে এই সমাবেশে যোগ দিয়েছেন। এসম তারা আমাদের আন্দোলন চলছে চলবে, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।
বিক্ষোভকারীর ডাক ভবনের সামনের ফুটপাথে সারিবদ্ধভাবে এই মানববন্ধনে দাঁড়ালেও জায়গা না থাকায় এই জটলা নির্বাচন কমিশন ভবনের মোড় পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে। এসময় আন্দোলনকারীরা জানিয়েছেন রাজস্ব খাতে অন্তর্ভূক্তিসহ দীর্ঘ দিন ধরে তারা ছয় দফা দাবি জানিয়ে আসছেন। বাকি ৫ দাবির মধ্যে রয়েছে—ডাক বিভাগে ইডি প্রথা বাতিল, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত, এক অভিন্ন নিয়োগ কাঠামো চালু, প্রতিটি ডাকঘরের ভবন নির্মাণ ও বিভাগীয় অফিসের মতো শাখা ডাকঘরগুলোয়ও সব সেবা চালু করা।





